রাজধানীতে চুলা নিভু নিভু, শুক্রবারেও থাকবে না গ্যাসের চাপ

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১৪:৩২

রাজধানীতে আজ সকাল থেকে গ্যাসের চাপ তুলনামূলক কম। এই অবস্থা অব্যাহত থাকবে আগামীকাল সকাল পর্যন্ত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

এতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় আগামীকাল (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক এমন অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ইত্তেফাক/পিএস