চোর সন্দেহে হলের ডাইনিং বয়কে হত্যা, আটক ২ শিক্ষার্থী

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৭:৪৪

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের হলে মোবাইল চোর সন্দেহে আব্দুল মান্নান নামে ক্যান্টিনের এক ডাইনিং বয়কে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের আজিজ হলের ওই ঘটনায় আতিক ও ফুয়াদ নামে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানান, মঙ্গলবার রাতে আতিক নামে আজিজ হলে এক আবাসিক শিক্ষার্থীর মোবাইল চুরি হয়। রাত ১০টার দিকে চোর সন্দেহে ডাইনিং বয় আব্দুল মান্নানকে হলের ৩১৮ নম্বর রুলে ডেকে জিজ্ঞাসাবাদও করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফুয়াদ ও আতিক মিলে মান্নানকে মারধর করেন। পরে রাত ৩টার দিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:  তাড়াশে ১০টি সেতু ব্যবহারে দুর্ভোগ

তিনি আরও জানান, বুধবার সকালে আজিজ হলের সামনে মান্নানকে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বিক্ষোভ করেছে।

ইত্তেফাক/জেডএইচডি