ব্রাহ্মণবাড়িয়া জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ জন বলে নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ১৯ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাঞ্চারামপুরে আক্রান্ত অজ্ঞাত আরও ৩জন ঢাকায় হাসপাতালে ভর্তি।
বুধবার ব্রাহ্মলবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগ সংক্রান্ত এক সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন ডাঃ মোঃ শাহআলম একথা জানান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নায়ার কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দুররে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় সাঁথিয়ার সিহাব এখন ভ্যানচালক!
সভায় সিভিল সার্জন আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।
ইত্তেফাক/নূহু

