টুঙ্গিপাড়ায় সাংবাদিক ডেকে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির পদত্যাগ

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৮:৫৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজর আলী বিশ্বাস সংগঠনের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে তিনি টুঙ্গিপাড়া প্রেসক্লাব এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। 

ফজর আলী বিশ্বাস একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মো. আলী বিশ্বাসের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যক্তিগত ব্যস্ততা এবং পারিবারিক কারণে আমি এই পদ থেকে পদত্যাগ করছি। আমি এখন থেকে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত থাকবো না।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি আরও জানান, আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সঙ্গে কাজ করেছি। সংগঠনের প্রতি আমার সম্মান থাকবে, তবে এখন সময় হয়েছে নিজেকে অন্য পথে নিয়ে যাওয়ার। পদত্যাগের বিষয়টি ছাত্রলীগের উপজেলা ও জেলা কমিটিকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
 
তার এই পদত্যাগে পাটগাতি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখলেও কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।

 

ইত্তেফাক/এনটিএম