ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সমস্ত ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে। এছাড়া এছাড়াও কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানি হল’ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এরপর আগামী ৩০শে নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইন ক্লাস শুরু হলেও।
রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন
এছাড়াও, ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন ভবন পরিদর্শন ও মূল্যায়ন করে প্রতিবেদন দাখিল করতে বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মল্লিক আকরাম হোসেনকে আহ্বায়ক করে বুয়েটের বিশেষজ্ঞসহ একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩রা ডিসেম্বর প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ৪ ডিসেম্বর আবারও সভা অনুষ্ঠিত হবে। জকসু নির্বাচন কার্যক্রম বিষয়ে জকসু নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার সুবিধার্থে বিভাগীয় শহরগুলোতে বাস যাওয়ার কথা নিশ্চিত করেছেন পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক। তিনি বলেন, শিক্ষার্থীদের বাড়ি যাওয়াকে সহজ করতে প্রতিটি বিভাগীয় শহরের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছেড়ে যাবে। আগামীকাল সকাল আটটা থেকে সাড়ে আটটা বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্ত্বর থেকে গাড়িগুলো ছেড়ে যাবে।

