ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৭:১২

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। তারই প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ঘরের মাঠে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা।

ত্রিদেশীয় ফুটবল সিরিজকে সামনে রেখে ২৫ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি ঢাকায় ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে।

May be an image of ‎one or more people, people playing football and ‎text that says

‎সর্বশেষ গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেই স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস। ‎মামনিকে ২৩ জনের মূল স্কোয়াডে থাকলেও তনিমার জায়গা হয়েছে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। তার সঙ্গে রুমা আক্তারও আছেন স্ট্যান্ডবাই হিসেবে।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী ফুটবল দল: ‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান, রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

ইত্তেফাক/জেডএইচ