টিকিটবিহীন ১৯৭১ যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা আদায়

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৬:১৮

৭৬টি ট্রেন একদিনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন এক হাজার ৯৭১ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে মোট ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা আদায় হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গতকাল ২৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০১ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ১ হাজার ৯৭১টি মামলা করা হয়।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৭ হাজার ২৩০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা। 

ইত্তেফাক/জেডএইচ