সকল অভিমান–অভিযোগ ভুলে দল ও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও মনোহরগঞ্জে দলীয় প্রার্থী মো. আবুল কালাম।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক সভায় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান।
আবুল কালাম বলেন, ‘বিএনপিকে টিকিয়ে রাখতে খালেদা জিয়া সাত বছর কারাভোগ করেছেন। তারেক রহমান ১৮ বছর ধরে মামলা ও নির্যাতনের মুখে দেশান্তরে আছেন। অসংখ্য নেতা-কর্মী জেল–জুলুম ও হামলার শিকার হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে দাঁড়িয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘দল আমাকে আমানত হিসেবে ধানের শীষ দিয়েছে। কারও আমার ওপর অভিমান থাকতে পারে, কিন্তু ধানের শীষের ওপর অভিমান নয়। সামনে নানামুখী ষড়যন্ত্র রয়েছে এগুলো মোকাবিলায় সবাইকে একসঙ্গে থাকতে হবে।’
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা এ কে এম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, শরীফ হোসেন চেয়ারম্যান, কাজী আবুল বাশার কিরন, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবুল বাশার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান সফিক, লাকসাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মো, ইউসুফ ভূঁইয়া, এস.এম মুনসুর আলম।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি এড. দেওয়ান শামছুল হক, মহিব উল্ল্যাহ শাহীন, মাষ্টার নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম (বাচ্চু), মোবারক হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, সাধারন সম্পাদক জহুরা আফরোজ, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, খিলা ইউনিয়ন বিএনপির সাধারন ঝলম (দঃ) ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ সুমন, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল মান্নান চেয়ারম্যান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক ইউসুফ হারুন পাটোয়ারি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, মো. আব্দুল মুনাফ, মোহাম্মদ আলী, শওকত হোসেন শিহাব, গিয়াস উদ্দিন সৈকত প্রমুখ।
