আজারবাইজানের বিপক্ষে আজ মাঠে নামছেন মেয়েরা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৪:১৪

লক্ষ্য এশিয়ান কাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মালেয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল পিটার বাটলারের দল। আজ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান। ম্যাচটি সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

যদিও শক্তিমত্তা কিংবা ফিফা র‍্যাংকিং-সবদিক থেকে বাংলাদেশ ও মালেয়েশিয়ার চেয়ে এগিয়ে আছে ইউরোপের দেশ আজারবাইজান। নিজেদের প্রথম ম্যাচে মালেয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে ছিল তারা। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আজারবাইজান কোচ সিয়াসাত আসগারভ।

May be an image of football, American football and text that says "AAtttRRTT キ gp 文 gpexe exe gr &SOCA. gpexe × gpexe SOCAR apexe"

স্বাগতিকদের বিপক্ষে নিজেদের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, 'আগের ম্যাচগুলোও যখন আমরা বিশ্লেষণ করেছিলাম, তা মালয়েশিয়া হোক বা বাংলাদেশই হোক, আমরা খেলার ওপর ভিত্তি করে ম্যাচের জন্য প্রস্তুতি নিই। প্রথম ম্যাচটি ছিল মালয়েশিয়ার সঙ্গে, যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।'

ইত্তেফাক/জেডএইচ