ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক বরখাস্ত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৩:১০

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, অভিযুক্ত ব্যক্তির একজন প্রতিনিধি সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তদন্ত কমিটিকে তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ইত্তেফাক/এনএন