সম্মিলিত সাংস্কৃতিক জোটের ডেঙ্গু বিরোধী পদযাত্রা

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০৩:৪২

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।  বুধবার যাত্রাবাড়ী এলাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পদযাত্রা এবং লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সায়েরা বেগম, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মদ গিয়াস, গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বিশিষ্ট অভিনেতা শহিদুল আলম সাচ্চু, দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক এইচ আর অনিক, শেখ সাফায়েতুর রহমান এবং বিপুলসংখ্যক ছাত্র ও সংস্কৃতিকর্মী।

আরও পড়ুন: মশা মারার ৫০ কোটি টাকাই পানিতে

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় ঢাকার দুই মেয়রের সমালোচনা করেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসচেতনতামূলক কর্মসূচি হিসেবে আজ ১ আগস্ট বিকাল পাঁচটায় বাহাদুর শাহ পার্কে সমাবেশ, পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে।

ইত্তেফাক/এমআরএম