ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন শিবচরের এক যুবক

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১১:৩৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ফারুক খান (২২) নামে মাদারীপুরের শিবচর উপজেলার এক যুবক মারা গেছেন। বুধবার বিকেলে তিনি মারা যান। তার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গত শুক্রবার প্রচণ্ড জ্বর নিয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ফারুক (২২) খান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকায় তাকে ইসলামিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচদিন চিকিৎসা শেষে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

আরো পড়ুন: ঈদ উপলক্ষে নতুন টাকা বিনিময় শুরু

ফারুক খান শিবচর উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকার সলু ব্যাপারী কান্দির বাবু খানের ছেলে। বিকেলেই ফারুকের মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা থেকে শিবচরের গ্রামের বাড়িতে পৌঁছান। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ইত্তেফাক/এমআই