মশার ওষুধ : সর্বশেষ তথ্য জানতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে তলব

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৭:৪৯

মশা মারতে নতুন ওষুধ আনার বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে তলব করেছে হাইকোর্ট।  আজ বেলা ২ টায় তাকে হাজির হতে বলা হয়েছে।

 

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালত বলেন, নতুন আনার বিষয়ে সরকার ও সিটি করপোরেশন দুই ধরনের কথা বলছে। এর পরিনতি কি বুঝতে পারছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১৮৩ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।  এডিস মশার প্রজননস্থানগুলো ধ্বংসে সফলতা না এলে এ রোগের প্রকোপ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

আদালত গত মঙ্গলবার এক আদেশে মশা মারার যথাযথ ওষুধ আনতে কত সময় লাগবে, তা বৃহস্পতিবারের দুপুরের মধ্যে জানাতে নির্দেশ দেয়। দুই সিটি করপোরেশন ও রাষ্ট্রপক্ষকে সুনির্দিষ্টভাবে তা হলফনামা আকারে জানাতে বলা হয়।

 

 

ইত্তেফাক/ইউবি