সিডনির বন্ডি সৈকতে ব্যাপক গুলিবর্ষণ, হাসপাতালে ভর্তি ৮ জন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০২

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ব্যাপক গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) এ ঘটনায় গুলিবিদ্ধ অন্তত ৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং দু'জনকে আটক করা হয়েছে।

এক্স-পোস্টে নিউ সাউথ ওয়েলস পুলিশ বলেছে, 'অভিযান চলছে এবং আমরা লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।'

সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গুলিবর্ষণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

টেলিভিশন নেটওয়ার্ক স্কাই এবং এবিসি'র ফুটেজে মাটিতে পড়ে থাকা মানুষদের দেখা গেছে।

এক্স-এ প্রচারিত ভিডিওগুলোতে বন্ডি সৈকতে লোকজনকে বিচ্ছিন্নভাবে দৌড়াতে দেখা গেছে। একাধিক গুলির শব্দ এবং পুলিশের সাইরেন শোনা যাচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের একজন মুখপাত্র বলেছেন, 'আমরা বন্ডিতে সক্রিয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত। আমরা আশেপাশের লোকদের নিউ সাউথ ওয়েলস পুলিশের কাছ থেকে তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।'

নিউ সাউথ ওয়েলসের অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র এএফপিকে বলেন, 'আমরা ঘটনাস্থলে একাধিক ব্যক্তিকে চিকিৎসা দিয়েছি এবং এই পর্যায়ে আটজনকে সিডনির বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়েছি।'

ইত্তেফাক/এসকে