সারাদেশের মতো নরসিংদীতেও ডেঙ্গু আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সদরে ১৩ জন, পলাশে ৪ জন, শিবপুরে ৪ জন, বেলাবতে ১ জন, রায়পুরায় ২ জন ও পৌর এলাকার ১২ জন। জেলাবাসীর মধ্যে দেখা দিয়েছে ডেঙ্গু ভীতি।
এ ব্যাপারে নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. একেএম মিজানুর রহমান জানান, এ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করার জন্য এনএসওয়ান কীট না থাকায় আমরা শুধু পিবিএস এর মাধ্যমে ডেঙ্গু রোগী শনাক্ত করছি।
নরসিংদী জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারীর মধ্যে রাখা হয়েছে। হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পৌরসভা কর্তৃক মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কক্ষে কয়েল ধরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
নরসিংদীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমিরুল হক শামীম বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু

