মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড এবং কম্বোডিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ থামাতে সংলাপের আহ্বান জানিয়েছেন।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, আগামী সোমবার আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে রোববার (২১ ডিসেম্বর) দুই নেতাকে ফোন করেন আনোয়ার।
তিনি এক্স-পোস্টে বলেছেন, 'আমি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের জন্য সংলাপ, প্রজ্ঞা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনা মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছি- যাতে উত্তেজনার অবসান ঘটে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।'
গত অক্টোবরে কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে থাইল্যান্ড ও কম্বোডিয়া।
কিন্তু সম্প্রতি সীমান্তবর্তী একটি প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সৈন্যরা গুরুতর আহত হওয়ার পর এটি স্থগিত করে থাইল্যান্ড। এরপর থেকে নতুন করে সহিংসতা শুরু হয়।

