বাৎসরিক খ্রিস্টীয় উৎসব বড়দিনের আগের এক ধর্মোপদেশে পোপ লিও বলেছেন, 'সরাইখানায় জায়গা না থাকায় যীশুর জন্মের গল্পটি খ্রিস্টানদের মনে করিয়ে দেয়- দরিদ্র ও অপরিচিতদের সাহায্য করতে অস্বীকার করা স্বয়ং স্রষ্টাকে প্রত্যাখ্যান করার সমান।'
বুধবার (২৪ ডিসেম্বর) ভ্যাটিকানে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ খ্রিষ্টানদের উদ্দেশে তিনি বলেন, যীশুর জন্ম প্রতিটি ব্যক্তির মধ্যে স্রষ্টার উপস্থিতি প্রদর্শন করেছিল।
তিনি বলেন, 'মানুষের জন্য যদি কোন জায়গা না থাকে, তাহলে পৃথিবীতে স্রষ্টার জন্য কোনো জায়গা নেই। একটিকে প্রত্যাখ্যান করা মানে অন্যটিকে প্রত্যাখ্যান করা।'
গত মে মাসে প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচিত হওয়ার পর লিও প্রথমবার বড়দিন উদযাপনের নেতৃত্ব দিচ্ছেন।
পোপ লিও পোপ প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্টের একটি কথা উদ্ধৃত করে দুঃখ প্রকাশ করেছেন যে, 'বিশ্ব শিশু, দরিদ্র বা অতিথিদের যত্ন নেয় না।'
তিনি বলেন, 'একটি বিকৃত অর্থনীতি, আমাদেরকে মানুষকে কেবল পণ্য হিসেবে বিবেচনা করতে পরিচালিত করছে।'

