সিরিয়ায় মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে ৩ জন নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২২

সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমসের একটি মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও পাঁচ জন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, শুক্রবার ওয়াদি আল-ধাহাব এলাকায় ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদের ভেতরে বিস্ফোরণটি ঘটেছে।

সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমসের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। ছবি: সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজনদের সনাক্ত করার জন্য তদন্ত শুরু হয়েছে।

তুর্কিভিত্তিক আনাদোলু এজেন্সি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

ইত্তেফাক/এসকে