ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ২১:২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সোমবার (২৯ ডিসেম্বর) দলটির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

এক বিবৃতিতে জানানো হয়, শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বরিশাল-৫ ও ৬, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল খুলনা-৩, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ খুলনা-৪, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর-৫, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সীগঞ্জ-১, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩, সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বরিশাল-৪, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা-৯ এ মনোনয়নপত্র জমা দেন।

বিবৃতিতে আরও জানানো হয়, মনোনয়নপত্র জমা দেয়ার পাশাপাশি আসন সমঝোতার আলোচনা অব্যাহত আছে।

ইত্তেফাক/এমএএস