হাদিকে খুন করার জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়: ফাতিমা তাসনিম জুমা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬

শরিফ ওসমান বিন হাদিকে খুন করার জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই দাবি করেন। 

পোস্টে জুমা লেখেন, ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?

<a href="https://www.ittefaq.com.bd/admin/content_management/content_management/https%3A%2F%2Fwww.facebook.com%2Ffatima.tasnim.zuma%2Fposts%2Fpfbid0P1p8ozREqTFp1Jj7va7Ko9qbduWjMGDZ5vPREr4RroAgxHBsSmFGjwdYUFb6S3Vdl&show_text=true&width=500"" rel="follow">

তিনি বলেন, কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এটাম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবুও কেন  মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছেনা বলা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়।

 

ইত্তেফাক/এনটিএম