রাজধানীর কদমতলীতে লোহার ভাঙারি ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিনকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব বলছে, আসামি মো. শহিদুলসহ অপর আসামিরা পূর্ব শত্রুতার জেরে সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে কদমতলী থানাধীন আদর্শ সড়ক এলাকায় সাহাবুদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১০ মামলাটির ছায়া তদন্ত শুরু করার পর এজাহারনামীয় আসামি শহিদুল ও নার্গিস বেগমকে আজ কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করে।

