গত কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এরই মধ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৫৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে ও দুপুরের সময় টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা মিয়ানমারের নাগরি এবং তারা সংঘাতে অংশ নেওয়া সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।
এদিকে আটক ব্যক্তিরা জানান, মিয়ানমারের রাখাইন সীমান্তে আরাকান আর্মির সঙ্গে কয়েকদিন ধরে চলমান সংঘাতের কারণে সেখানে যুদ্ধে টিকতে না পেরে নাফ নদী পাড়ি দিয়ে প্রাণ বাঁচাতে তারা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে ঢুকে পড়ে। আরাকান আর্মি সংঘর্ষে ড্রোন হামলা ও ভারী অস্ত্রের গোলাবর্ষণ করছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৩ জনকে আটক করা হয়েছে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্তে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোববার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সড়ক অবরোধ