বিক্ষোভ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি যে কোনো হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ।
রোববার (১১ ডিসেম্বর) সংসদীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, হামলা চালানো হলে তেহরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে।
ইরানি স্পিকার সতর্ক করেন, 'যুক্তরাষ্ট্রের সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে অধিকৃত অঞ্চল (ইসরায়েল) এবং মার্কিন সামরিক ও নৌ-ঘাঁটি উভয়ই আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে।'
তিনি বলেন, ইরান বর্তমানে চারটি ফ্রন্টে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সংঘর্ষে লিপ্ত - অর্থনৈতিক, জ্ঞানীয়, সামরিক এবং সন্ত্রাসী যুদ্ধ। এই ফ্রন্টগুলো 'একসঙ্গে প্রকাশিত হচ্ছে'।
তিনি আরও বলেন, '১২ দিনের যুদ্ধের সময় শত্রুরা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগের পরিকল্পনা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। এখন তারা স্থানীয় সন্ত্রাসীদের নিয়োগ করেছে। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছি।'
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের তথাকথিত 'উদ্ধার' করতে ওয়াশিংটনের প্রস্তুতি ঘোষণা করেন।
