‘দেরি হওয়ার আগেই’ কিউবাকে চুক্তি করতে বললেন ট্রাম্প

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ২১:০১

চুক্তি না করলে 'অনির্দিষ্ট পরিণতির' মুখোমুখি হতে হবে বলে কিউবাকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দেন, চুক্তি না করলে কিউবায় ভেনেজুয়েলার তেল এবং অর্থের প্রবাহ বন্ধ হয়ে যাবে।

রোববার (১১ জানুয়ারি) এএফপি জানিয়েছে, তিনি নিজের ট্রুথ সোশ্যাল চ্যানেলে বলেছেন, 'কিউবায় আর তেল বা টাকা যাবে না - শূন্য!'

তিনি বলেন, 'আমি দৃঢ়ভাবে তাদের একটি চুক্তি করার পরামর্শ দিচ্ছি, খুব দেরি হওয়ার আগেই।'

সম্প্রতি আকস্মিক সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার এক সপ্তাহ পর ট্রাম্পের এই মন্তব্য এলো। এই অভিযানে ভেনেজুয়েলা এবং কিউবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত হয়।

এর আগেও ট্রাম্প একটি বার্তা পুনরায় পোস্ট করে বলেছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে কমিউনিস্ট-শাসিত কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। ট্রাম্প নিজেই ফের পোস্টটি শেয়ার করে মন্তব্য করেছেন, 'আমার কাছে ভালো লাগছে!'

ইত্তেফাক/এসকে