রাজবাড়ীর কালুখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৩২

রাজবাড়ীর কালুখালীর তালুকপাড়া গ্রামে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সাগর শেখ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সাগর মদাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বি-গোপলপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মুদি ও লোডের দোকান থেকে বাড়ি ফেরার পথে সাগরের ওপর হামলা চালানো হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, সাগরের কপালে আঘাত লেগেছে। তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। অবস্থার গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ইত্তেফাক/এএইচপি