‘ভালোবাসার জন্য’ কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাফসানের প্রথম স্ত্রী ‍সানিয়া এশা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৬

দীর্ঘদিনের গুঞ্জন ও ভক্তদের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই সম্পর্কটি শেষ পর্যন্ত পরিণয়ের রূপ নিয়েছে।

এদিকে প্রাক্তন স্বামীর বিয়ের দুই দিন পর নীরবতা ভেঙেছেন রাফসানের প্রথম স্ত্রী, চিকিৎসক সানিয়া এশা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কারও নাম উল্লেখ না করে জানিয়েছেন, অতীতের পরিচয় ও সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে তিনি এখন নিজের জীবন ও ক্যারিয়ারকে কেন্দ্র করেই সামনে এগোতে চান।

পোস্টে এশা লেখেন, দেশের প্রতিটি মানুষই বর্তমান পরিস্থিতি ও সত্যটা জানে, এ বিষয়ে তার আর কিছু বলার প্রয়োজন নেই। জীবনের এই পর্যায়ে এসে তিনি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চান না বলেও উল্লেখ করেন। তিনি জানান, নিজের জীবনে অত্যন্ত কঠিন সময় পার করেছেন, অনেক কিছু সহ্য করেছেন এবং গভীর মানসিক আঘাত কাটিয়ে উঠে নিজের জন্য কিছু অর্জনে নিরলস পরিশ্রম করেছেন।

এই দীর্ঘ যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি বহু অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাছের হোক কিংবা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আজীবন কৃতজ্ঞ থাকবেন বলেও জানান তিনি।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdrshaniaesha%2Fposts%2Fpfbid0zZ41hNoMzcVRsUL52zonPEZDwpWtEpmUea1DEVJofwkz12vzaAvuttqnhzmD35a5l&show_text=true&width=500" width="500" height="298" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

পোস্টের শেষাংশে এশা বলেন, এই মুহূর্তে তার সম্পূর্ণ মনোযোগ নিজের জীবন ও ক্যারিয়ারকে ঘিরে। তিনি এমন কিছু গড়ে তুলতে চান, যা কঠিন সময়ে তাকে ছেড়ে যাবে না বা কোনো বিপর্যয়ে তাকে অসহায় করে তুলবে না। অতীতের কোনো পরিচয় বহন করতে বা আগের পরিচয়ের সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে তিনি আর চান না বলেও উল্লেখ করেন।

নিজের পরিচয় প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তিনি চান তার পরিচয় হোক একটাই—‘ডা. এশা’। একটি নাম, একটি পরিচয়—যার পাশে তিনি গর্বের সঙ্গে দাঁড়াতে পারেন।

ইত্তেফাক/এনএন