জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:০০

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দলটির বাংলামোটর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনসিপির অফিসিয়াল ফেসবুকে পেজে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে নির্বাচনী আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

ইত্তেফাক/এটিএন