দৈনিক ইত্তেফাকের অবসরপ্রাপ্ত শিফট ইনচার্জ ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, মুন্সীগঞ্জ পৌরসভার শ্রীপল্লী এলাকার অধিবাসী প্রশান্ত ঘোষাল ইন্তেকাল করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় মুন্সীগঞ্জের পঞ্চসার শ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রশান্ত ঘোষাল দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। দৈনিক ইত্তেফাকে দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সহকর্মীদের আস্থা অর্জন করেন। সাংবাদিক সমাজে তিনি একজন সজ্জন ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসেবেও তার সুপরিচিত অবস্থান ছিল।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জের সাংবাদিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বাসিন্দারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
