বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৩:৪৫

আগামী সোমবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

আবহাওয়াচিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত ও উত্তর বঙ্গোসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

ইত্তেফাক/এমআরএম