গ্রিসের মধ্যাঞ্চলীয় শহল ত্রিকালার কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণে পর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিহত হয়েছে ও দুইজন এখনও নিখোঁজ বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ।
সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ জন দমকলকর্মী ও ১৩টি ফায়ার ট্রাক যখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল তখনও কারখানার ছাদজুড়ে আগুনের লেলিহান শিখা এবং গাঢ কালো ধোঁয়াকে আকাশের দিকে উঠতে দেখা গেছে।
আগুন লাগার সময় কারখানার ভেতর থাকা ১৩ জনের মধ্যে ৮ জনই জীবিত বের হতে সক্ষম হন। পরে তিনজনের মৃতদেহ পাওয়া যায়, দুই জন এখনও নিখোঁজ, রয়টার্সকে বলেছেন দমকল বিভাগের কর্মকর্তারা।
এক দমকলকর্মীসহ ছয়জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ আহতদের বেশিরভাগই হাসপাতালে গেছেন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে। তাদের জীবন ঝুঁকির বাইরে, ইআরটি নিউজ রেডিওকে এমনটাই বলেছেন গ্রিসের স্বাস্থ্যমন্ত্রী এদোনিস জিওর্গিয়াদিস।
তিনি বলেন, আমরা এখন আমাদের লোকদের কথাই ভাবছি। আমরা তাদের ও তাদের পরিবারের পাশে আছি, এবং তাদের সহায়তা সম্ভব সবকিছু করছি।
আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও স্পষ্ট নয় বলে কারখানার মালিক ভায়োলান্তা।

