বিএনপি ও অঙ্গ সংগঠনের ২১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪৩

হোমনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১৫ জন নেতাকর্মীকে আসামি করে হোমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে মামলাটি করা হয়।

হোমনা থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) দীনেশ দাশগুপ্ত জানান, গত ২২ জানুয়ারি বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও হোমনার সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হোমনায় এর আগে কোনো মামলা হয়নি। এটিই প্রথম মামলা।

তিনি আরও বলেন, হোমনার মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভবিষ্যতে কোনো ধরনের নির্বাচনী সহিংসতা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

ইত্তেফাক/এএইচপি