রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:৫৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাজশাহী পৌঁছে হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি মাজার জিয়ারত করেন। এর আগে দুপুর ১২টার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে।

এরপর নির্বাচনী জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় এলাকার নেতাকর্মীরা অংশ নেন। দুপুর ২টার দিকে জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে তারেক রহমান সড়ক পথে যাবেন নওগাঁতে। বিকাল সাড়ে ৫টায় শহরের এটিম মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য বিএনপি চেয়ারম্যানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের এক সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এ আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি