জোকোভিচের ১১তম নাকি আলকারাজের প্রথম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮

জ্যানিক সিনারের বিপক্ষে পাঁচ সেটের নাটকীয় জয়ের পর বসচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। অন্যদিকে আরেক সেমিফাইনালে পায়ের ইনজুরি নিয়ে সাড়ে পাঁচ ঘণ্টার মহাকাব্যিক লড়াই শেষে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে জায়গা করে নেন কার্লোস আলকারাজ।

আজ দুপুর আড়াইটায় ইতিহাস গড়ার লড়াইয়ে মেলবোর্ন পার্কের কোর্টে নামবেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। এই দুই কিংবদন্তির লড়াইয়ে চোখ থাকবে গোটা টেনিস বিশ্বের। 

যদিও বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। তবে এই স্প্যানিশ তারকার চেয়ে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে ৩৮ বছর বয়সী নোভাক জোকোভিচ। 

আলকারাজ এখনো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করতে না পারলেও জোকোভিচের ঝুলিতে রয়েছে ১০টি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। আজ যদি সার্বিয়ান কিংবদন্তি জয় নিয়ে কোর্ট ছাড়তে পারেন তাহলে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ