ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২১

ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকেও বাংলাদেশে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণের জেলা সাতক্ষীরা।

ইত্তেফাক/এএম