অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যুবারা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। উদ্বোধনী জুটিতে আসে ২০ রান। দ্বিতীয় উইকেটে নামেন দলনেতা আয়ুস মাত্রে। তাকে নিয়েই  চার-ছক্কার ফুলঝুরিতে ইংলিশ বোলারদের তুলোধূনো করতে থাকেন সূর্যবংশী বৈভব। মাত্র ৯০ বলে দুজন মিলে গড়েন ১৪০ রানের জুটি।

Vaibhav Sooryavanshi puts one away, England vs India, Under-19 men's World Cup final, Harare, February 6, 2026

৫৩ রানে সাজঘরে ফিরে যান মাত্রে। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করে যুব বিশ্বকাপের ফাইনালে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন বৈভব। আউট হওয়ার আগে ৮০ বলে ১৭৫ রান করেন তিনি। ১৫ চারের সঙ্গে হাঁকিয়েছেন সমানসংখ্যক ছক্কা।

বৈভবের এমন বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রান সংগ্রহ করে ভারতের যুবারা। ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন সেবিস্টেইন মরগান ও অ্যালেক্স গ্রিন।

৪১২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন ইংল্যান্ডের ব্যাটাররা। রানরেট ঠিক রাখতে গিয়ে নিয়মত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। এতেই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে তারা। এক 

সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যালেব ফেলকোনের। মাত্র ৭০ বলে তিনি করেন ১২০ রান। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার বেন ডাওকিনস। আউট হওয়ার আগে করেন ৫৬ বলে ৬৬ রান। এছাড়া বেন মেয়ার্স ৪৫, থমাস রে ৩১ ও হেমস মিন্টো ২৮ রান করেন। 

তবে ৫৮ বল বাকী থাকতেই ৩১১ রানে অলআউত হয় ইংল্যান্ড। ভারতের হয়ে আরএস এব্রিস নেন তিনটি উইকেট। দিপেস ও চৌহান নেন দুটি করে উইকেট।

ইত্তেফাক/জেডএইচ