এজেন্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন কুখ্যাত এপস্টেইন 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪১

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইন ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এনিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে।   

এবার স্বয়ং এপস্টেইনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, জেফরি এপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট ছিলেন।

এফবিআই-এর বরাতে মিডল ইস্ট আই তাদের প্রতিবেদনে বলছে, এপস্টেইনকে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের অধীনে প্রশিক্ষণ দেয় মোসাদ। 

এফবিআইয়ের ২০২০ সালের একটি নথিতে এপস্টেইনের মোসাদের এজেন্ট হওয়ার বিষয়টি উল্লেখ আছে। ওই নথিটি এপস্টেইন ফাইলের সঙ্গে গত সপ্তাহে প্রকাশ করা হয়।  

এফবিআই নথিটিকে গোপনীয় মানবীয় সূত্র (সিএইচএস) প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া নথিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার ওপর অনুপযুক্ত দেশীয় ও বিদেশি প্রভাব’ সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে। 

এপস্টেইন এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এলান ডারসোউইজের মধ্যে হওয়া ফোনালাপে তাদের সূত্র আঁড়ি পাতেন বলে এফবিআই-এর প্রতিবেদনে জানানো হয়। 

সূত্রটি এফবিআইকে বলেছে, ইহুদ বারাকের বিভিন্ন আলাপচারিতা শোনার পর তিনি নিশ্চিত হন এপস্টেইন মূলত মোসাদের একজন গুপ্তচর।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওই প্রফেসরের ফোনে আঁড়ি পেতে সূত্রটি আরও চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ওই প্রফেসর এক মার্কিন অ্যাটর্নিকে বলেছেন, এপস্টেইন যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ উভয়ের গোয়েন্দা। 

ইত্তেফাক/এসআর