প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল  

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৮

সিরাজগঞ্জের কামারখন্দে ভোটগ্রহণ কর্মকর্তাদের টেবিলে প্রকাশ্যে ভোট দেওয়ায় রতন সরকার (৩৫) নামে এক ভোটারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ২ হাজার টাকা জারিমানা অনাদায়ে  আরও পাঁচদিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলোকদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলার সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আইভীন আক্তার।

দণ্ডপ্রাপ্ত রতন উপজেলার আলোকদিয়ার গ্রামের সুফি সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ জানান, গোপন কক্ষে ভোট না দিয়ে প্রকাশ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের টেবিলে ভোট দেওয়ায় এক ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

ইত্তেফাক/এপি