ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে নিজ কেন্দ্র গোপালনগর উচ্চবিদ্যালয়ে ৩ হাজার ৮৪ ভোট পেয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষে কেন্দ্রে ভোট গণনার ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।
এছাড়া ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সীর গুনাইঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও হাসনাত এগিয়ে রয়েছেন। ওই কেন্দ্রে তিনি পেয়েছেন ১ হাজার ৩৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ৭৮৩ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, ১১৬টি কেন্দ্রের মধ্যে ৮৫টির ফলাফল হাতে এসেছে। প্রাপ্ত ফলাফলে সবকটি কেন্দ্রে জয়ী হয়ে লক্ষাধিক ভোটে এগিয়ে আছেন হাসনাত আবদুল্লাহ।
