৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। 

দাঁড়িপাল্লা প্রতীকে মুফতি আমির হামজা পেয়েছেন ৬৩ হাজার ৪৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছে ৪১ হাজার ৯৯৮ ভোট। 

এই আসনে মোট ১৪২টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দিয়েছেন ভোটাররা। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ইত্তেফাক/জেডএইচ