ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা চলাকালীন প্রাথমিক ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইতোমধ্যে ৫টি আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থীদের জয় নিশ্চিত হয়েছে।
আসিফ মাহমুদ লিখেছেন, ‘ইতোমধ্যে ৫টি আসনে শাপলা কলির বিজয় নিশ্চিত হয়েছে। অনেকগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।’
সারা দেশের ভোটকেন্দ্রে চূড়ান্ত ফলাফল গণনার কাজ চলমান রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য আসনের পূর্ণাঙ্গ ফলাফল স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচনে নতুন রাজনৈতিক দল ও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে শাপলা কলি প্রতীকটি ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
