রংপুর-২ আসন: বেসরকারিভাবে জয়ী জামায়াতের এ টি এম আজহারুল ইসলাম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১১

রংপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি মোট ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৩৪ হাজার ৭২৯ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রংপুর-২ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। এর মধ্যে—

  • পুরুষ ভোটার: ১ লাখ ৯২ হাজার ২৮৭ জন

  • নারী ভোটার: ১ লাখ ৮৮ হাজার ৬২৫ জন

  • তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার: ৯ জন

কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ইত্তেফাক/এএম