নরসিংদী-২ আসনে নির্বাচনী ফলাফল নিয়ে জোটসঙ্গী দলের প্রার্থীর বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে নরসিংদী-২ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকের প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন তা উল্লেখ করে তিনি লেখেন, ‘নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে এগারো দলীয় জোট অন্তত ১০/১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করত।’
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsarwar.tusher.2025%2Fposts%2Fpfbid02uPWCHwL87CVDK5596DYdUYCVJoZqNdq5DuX58WiRj2roKmtFf2LCE2TdtqE5hGRsl&show_text=true&width=500" width="500" height="214" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
তিনি আরও লেখেন, ‘ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। পাশাপাশি দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি এগারো দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে।’
জামায়াতের প্রার্থীর ভূমিকা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘জামায়াতের প্রার্থীর গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে। ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত।’
