শরীয়তপুরের ৩টি আসনেই বিএনপি’র বিজয়

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বেসরকারিভাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। স্বাধীনতা পরবর্তী প্রথমবারের মতো এই আসনগুলোতে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় হয়েছে।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা)
১৩৯টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৭৭,৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের জালালুদ্দীন আহমদ (রিকশা প্রতীক) পেয়েছেন ৬২,৭১৭ ভোট। ১৪,৬৮১ ভোটের ব্যবধানে সাঈদ আহমেদ আসলাম বেসরকারিভাবে বিজয়ী হন।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)
১৩৬টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১,২৯,৮১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের ডা. মাহমুদ হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৭০,৮৯২ ভোট। ৫৮,৯২২ ভোটের ব্যবধানে জয় পান শফিকুর রহমান কিরণ।

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ)
১১৭টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপি’র প্রার্থী তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১,০৭,৫১৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৬৯,৬৮৪ ভোট। ৩৭,৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

ইত্তেফাক/এএইচপি