লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২২

লক্ষ্মীপুরের রামগতিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহরাজ হোসেন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জনতা বাজার বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মেহেরাজ একই এলাকার কফিলউদ্দিন মাঝি বাড়ির ব্যবসায়ী গিয়াস উদ্দিনের ছেলে এবং রায়পুর উপজেলার কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলো। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থেকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মেহেরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সিফাত বলেন, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত মেহেরাজ নামের এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থা গুরতর হওয়ায় তাকে নোয়াখালী সদর হাসপাতাল পাঠানো হয়।

 

 

 
ইত্তেফাক/এনটিএম