পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মুশফিকুল ফজল আনসারী?

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০২

সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেছেন, বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ‘যোগ্যতম নেতৃত্ব’ পেয়েছে। পোস্টে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ইঙ্গিত করা হয়েছে।

নিজের ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত লেখেন, ‘বাংলাদেশের জনগণ প্রাণ খুলে ভোট দিয়ে তাদের পছন্দের দল, নেতা এবং প্রার্থী নির্বাচন করেছেন। মানুষের এই অগাধ ম্যান্ডেটের জন্য জানাই গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধা।’

নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিজয়ের আনন্দ আমরা ভাগ করে নিতে চাই বিজয়ী ও বিজিতের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার চর্চার মধ্য দিয়ে, যার দৃষ্টান্ত ইতোমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে।’

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMushfiqulFazal%2Fposts%2Fpfbid0z2GiHAGk6fFC49GtTxrQ8kGqYjwDTxrjv8zR28grDsjWpwokjpmt6p5F4WJ4N8Cql&show_text=true&width=500" width="500" height="363" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখার আহ্বান নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি লেখেন, ‘আমার ব্যক্তিগত কোনো অভিলাষ নেই। পছন্দ কিংবা ভালোবাসা থেকে আমাকে নানা জায়গায় দেখতে চেয়ে যারা আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাচ্ছেন, এমন প্রচারণা থেকে বিরত থাকার আন্তরিক অনুরোধ জানাই।’

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যোগ্যতম নেতৃত্ব খুঁজে পেয়েছে, এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি ও আনন্দ। গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সারথি হয়ে বাংলাদেশ হয়ে উঠুক একটি আধুনিক, স্বনির্ভর এবং বিশ্বের মানচিত্রে মর্যাদাশালী রাষ্ট্র।’

ইত্তেফাক/এনএন