অস্ত্রভাণ্ডার বাড়ানোর আহ্বান দুই দেশের সেনাপ্রধানের, নেপথ্যে কী  

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১

ইউরোপের দেশগুলোতে অস্ত্র বাড়ানোর পক্ষে কথা বলেছেন জার্মানির সেনাপ্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার এবং যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল স্যর রিচার্ড নাইটন। যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান এবং জার্মানির পত্রিকা ডি ভেল্টে দুই সেনাপ্রধান একটি যৌথ চিঠিতে লিখেছেন, অস্ত্র বাড়ানোর ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর একটি নৈতিক দায়িত্ব আছে। খবর ডয়চে ভেলের। 

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রয়ার এবং নাইটন ইউরোপের দুই শক্তিশালী দেশের সেনাপ্রধান হিসেবে এই কথা বলেননি। তাদের মতে, ইউরোপের নিজেদের নিরাপত্তার দুর্বলতার বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না। 

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এখনো অব্যাহত। এই পরিস্থিতিতে রাশিয়ার সামরিক নীতিকে 'পশ্চিমমুখী' বলে মনে করেছেন এই দুই সেনাপ্রধান। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেও রাশিয়া নিজেদের শক্তিশালী করছে। এর ফলে বিপদে পড়তে পারে ন্যাটোর দেশগুলো। 

এই দুই সেনা প্রধান বলেছেন, এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোকে নিজেদের নিরাপত্তা খাতে মন দেওয়া এবং অস্ত্র বাড়ানোর প্রবণতাকে 'যুদ্ধবাজ' বলা যায় না।   

ইত্তেফাক/এসআর