বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) তারেক রহমানের সঙ্গে হওয়া ফোনালাপের তথ্য এক্স হ্যান্ডেলে জানান প্রতিমন্ত্রী খোলাইফি।
প্রতিমন্ত্রী খোলাইফি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি; সংসদ নির্বাচনে তার দলের সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছি। আমি বিভিন্ন ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতার বন্ধনকে আরও জোরদারের অপেক্ষায় রয়েছি। যাতে আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ অগ্রসর হয়।
এদিকে আজই ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। বিএনপি জোট ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
