ভূখণ্ড হারাচ্ছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের বিতর্কিত প্রস্তাব অনুমোদন 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১

পশ্চিম তীর নিয়ে বিতর্কিত একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এতে করে পশ্চিম তীরে ইসরায়েলিদের জন্য জমি কেনা সহজ হবে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতি নির্মাণকে ত্বরান্বিত করবে।

রোববার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এ প্রস্তাবের ফলে ইসরায়েলিরা পশ্চিম তীরে জমি কিনতে পারবেন এবং অঞ্চলটির প্রশাসনের কিছু অংশ ইসরায়েলি বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি আরব দেশ ইতোমধ্যে এ উদ্যোগের সমালোচনা করেছে। জার্মানিও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এ পদক্ষেপগুলো ‘‘কার্যত অধিগ্রহণের দিকে আরেকটি পদক্ষেপ’’ এবং এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এস্কে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ইসরায়েল সরকার আজ নাগরিক ও সম্পত্তি আইনের ক্ষেত্রে একটি প্রশাসনিক পদক্ষেপ অনুমোদন করেছে।’

সেখানে দাবি করা হয়, ‘এই পদক্ষেপ ভূমি নিবন্ধন পদ্ধতিতে শৃঙ্খলা আনার জন্য নেওয়া হয়েছে, যা আইনি বিরোধ নিষ্পত্তির অধিকারের স্বচ্ছ এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা প্রদান করে।’

ইত্তেফাক/এসআর