দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাইভে এসে নিজের নিরাপত্তার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসান। লাইভে তিনি বলেন, ‘বাংলাদেশ, আই অ্যাম সেফ নাউ!’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ভারত সফরকালে দিল্লি বিমানবন্দরে অবস্থান করে তিনি লাইভ সম্প্রচারে যুক্ত হন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সমর্থকদের উদ্দেশে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন।
তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ তার সফরের প্রেক্ষাপট সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি।

