মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে চুক্তিভিত্তিক ভিত্তিতে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি গ্রেড–৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন প্রাপ্তি সাপেক্ষে দায়িত্ব পালন করবেন। তবে এ পদে যোগদানের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—সে সময় পর্যন্ত তার এই নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
